পুবের কলম ওয়েবডেস্কঃ আজাদি কা অমৃত মহোৎসব পালনের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে নানা কর্মসূচি। তারই অংশ হিসেবে চন্ডীগড়ের মানব শৃঙ্খল রচনা করে তৈরি হল ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। মোট ৫৮৮৫ জন মিলে মানব শৃঙ্খল রচনা করে বানিয়ে ফেলেন এই জাতীয় পতাকা।

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় এবং চণ্ডীগড়ের এনআইডি ফাউন্ডেশন স্বাধীনতা দিবসের আগে তৈরি করা এই জাতীয় পতাকা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিল।

স্কুল পড়ুয়া , আম জনতা সকলে মিলে এই বিশেষ উদ্যোগ নেন। রবিবার মধ্যরাতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়ে যাবে স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের উৎসব। তারমধ্যেই পথ দেখালো চন্ডীগড়।

https://twitter.com/ani_digital/status/1558392200165109760?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1558392200165109760%7Ctwgr%5E612cf9e3c90c98feb42fadf5b593d1dc5fed7d4f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-18770182492672224850.ampproject.net%2F2207281718002%2Fframe.html