পুবের কলম,ওয়েবডেস্ক: হাসিনা পরবর্তী বাংলাদেশে অপরাধ বৃদ্ধি পাওয়ার তথ্য পুরোপুরি সত্য না, নিন্দুকদের বিরুদ্ধে গর্জে উঠলেন দেশটির তদারকি সরকার মুহাম্মদ ইউনুস

উল্লেখ্য, হাসিনা পরবর্তী বাংলাদেশে অপরাধ বাড়া নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে।  সম্প্রতি দেশটিতে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আর স্বাভাবিকভাবেই এই প্রতিবেদনকে কেন্দ্র করে দেশটির সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।

তবে   সরকারি অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, এই আশঙ্কা পুরোপুরি তথ্যনির্ভর নয়।

সেপ্টেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত সময়ের অপরাধের ধারা মোটামুটি স্থিতিশীল ছিল।

প্রধান ‍উপদেষ্টা সংশ্লিষ্ট বিষয়ে একটি পরিসংখ্যান চার্ট প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে, দেশে বড় অপরাধের প্রবণতা নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করছে। 

অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয়: মুহাম্মদ ইউনুস

সরকারি পরিসংখ্যান বলছে, যেসব অপরাধ সবচেয়ে গুরুতর ও সহিংস, যেমন—হত্যা, ধর্ষণ, ডাকাতি বা সশস্ত্র ছিনতাই—এসবের অনেকগুলোতেই কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি, বরং কিছু ক্ষেত্রে তা হ্রাস পেয়েছে।

কিছু নির্দিষ্ট অপরাধে বাড়তি প্রবণতা থাকলেও সামগ্রিক পরিস্থিতিকে ‘অপরাধের ঢেউ’ বলা যাচ্ছে না।পোস্টটিতে বলা হয়, নাগরিকদের সতর্ক থাকা অবশ্যই জরুরি। তবে ভয় বা আতঙ্কে না ভুগে বাস্তবচিত্র অনুধাবন করাও গুরুত্বপূর্ণ।

পুলিশের তথ্য বিশ্লেষণ বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে এবং বেশিরভাগ অপরাধের হার স্থিতিশীল রয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছর ও সাম্প্রতিক ১০ মাসের অপরাধ প্রবণতা সংক্রান্ত দুটি পৃথক টেবিল প্রকাশ করা হয়েছে। সব তথ্যই এসেছে পুলিশের নিজস্ব রেকর্ড থেকে।

অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয়: মুহাম্মদ ইউনুস হাসিনা সরকার থাকাকালীন অপরাধের পরিসংখ্যান

শেষ আপডেট: ১১ জুন ২০২৬, ০৭:৪০

আরও খবর

সর্বাধিক পাঠিত

মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের

মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের

রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়

সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ

সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ

রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের

রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের