পুবের কলম ওয়েবডেস্কঃ মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ১০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর। এর মধ্যে রয়েছে নরিম্যান পয়েন্টের ( Nariman Point) নির্মল টাওয়ার, গোয়ার (Goa) একটি রিসোর্ট, দিল্লির একটি অফিস। মোট ২৭টি জায়গা থেকে যে পরিমান জমি বাজেয়াপ্ত করা হয়েছে তার বর্তমান বাজারদর আনুমানিক হাজার কোটি টাকা বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন:
এনসিপি (Ncp) প্রধান শারদ পাওয়ারের ভাইপো এই অজিত পাওয়ার।
তবে এই বিপুল পরিমান সম্পত্তি কিন্তু অজিত পাওয়ারের নামে ছিল না ।আরও পড়ুন:
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে ডিবি রিয়েলিটি ( DB Realty) এবং শিবালিক গ্রুপের (Shivalik Group) অফিসে আজ মঙ্গলবার সকালে তল্লাশি চালায় আয়কর দফতর, যেখান থেকে এই বিপুল পরিমান সম্পত্তির সন্ধান মেলে।
আরও পড়ুন:
তবে এই সম্পত্তি পুরোটাই ছিল অজিত পাওয়ারের ছেলে এবং মেয়ের নামে। উপ মুখ্যমন্ত্রীর নামে সরাসরি কোনও সম্পত্তি ছিলনা।
উল্লেখ্য গতমাসে পাওয়ারের বোনের মুম্বইয়ের বাড়িতে চালানো হয় তল্লাশি।এর আগে গত জুলাই মাসে আরও একটি আর্থিক দুর্নীতিতে জড়ায় পাওয়ারের নাম।
আরও পড়ুন:
সেই সময় অজিত বলেছিলেন তিনি যেহেতু অর্থমন্ত্রী তাই এই সংক্রান্ত নিয়ম সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। কিন্তু দীর্ঘ বছর আগে বিবাহিত তার বোনের বাড়িতেও যে আয়কর দফতর তল্লাশি চালাচ্ছে এটাই সবচেয়ে দুঃখের।
আরও পড়ুন:
পাওয়ার পরিবারের আত্মীয় হওয়ার জন্যই এই হেনস্থা বলেও দাবি করেছেন এই এনসিপি শীর্ষ নেতা তথা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এইভাবে এজেন্সিকে গুলোকে ব্যবহার করা হচ্ছে বলেই আগেই সরব হয়েছিল এনসিপি ।