পুবের কলম, ওয়েব ডেস্কঃ সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। মঙ্গলবার সকাল ৬ টা ১০ নাগাদ কম্পন টের পায় বাংলা ও ওড়িশার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে পরিমাপ ৫.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির করা পোস্ট থেকে জানা গেছে, ভূমিকম্পের উৎস স্থল বঙ্গোপসাগরের গভীরে।
১৯.৫২ উত্তর অক্ষাংশ, ৮৮.৫৫ পূর্ব দ্রাঘিমাংশ ও ৯১ কিমি গভীরতায়।আরও পড়ুন:
এখনও অবধি ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর আসেনি। গত সপ্তাহেই দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়া।