পুবের কলম, ওয়েবডেস্ক: নিউইয়র্কে মুসলিম প্রার্থী জোহরান মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর এবার মুম্বাইয়ে সাম্প্রদায়িক রাজনীতি উসকে দিলেন বিজেপির নেতা ও শহর সভাপতি অমিত সতম। তিনি বলেছেন, “মুম্বাইয়ের মেয়র পদে যদি কোনো ‘খান’কে চাপিয়ে দেওয়া হয়, মানুষ তা মেনে নেবে না।”
আরও পড়ুন:
আরও পড়ুন:
অমিত সতম মুম্বাইয়ে এক সভায় বলেন, “বিশ্বের বেশ কিছু শহরে রাজনীতির রঙ বদলাচ্ছে।
এখন মেয়রদের পদবি দেখলেই বোঝা যায়, বিরোধীরা ‘ভোট জিহাদ’ চালাচ্ছে। মুম্বাইয়ের মানুষকে সতর্ক থাকতে হবে।”আরও পড়ুন:
তার এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকেরা। সবচেয়ে বেশি সাড়া ফেলেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল এইচ এস পনাগ-এর প্রতিক্রিয়া। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “নিউইয়র্কের মেয়রকে জনগণ গণতান্ত্রিকভাবে নির্বাচিত করেছে, কাউকে চাপিয়ে দেওয়া হয়নি। তাহলে মুম্বাইয়ে কাউকে চাপিয়ে দেওয়ার কথা কেন উঠছে?”