শুভজিৎ দেবনাথ ডুয়ার্স: রাজ্যজুড়ে বঞ্চিত অনগ্রসর সংখ্যালঘু সম্প্রদায়। উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় না দিলে দ্বিতীয় সাগরদিঘির হুংকার ডুয়ার্স মিলাতে ইসলামিয়া সোসাইটির।
আরও পড়ুন:
রাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি। সফল করতে ইতিমধ্যেই জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড - ইন - কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন:
অন্যদিকে কর্মসূচির প্রথম দিনেই ডুয়ার্সের জলপাইগুড়িতে দলীয় আলোচনায় সর্ব সম্মতিক্রমে রিতিমত চ্যালেন্জ ছুঁড়লেন ডুয়ার্স মিলাতে ইসলামিয়া সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান ও সভাপতি কাদের আলী।
আরও পড়ুন:
ডুয়ার্স মিলাতে ইসলামিয়া সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান,রাজ্য জুড়ে বঞ্চিত অনগ্রসর সংখ্যালঘু সম্প্রদায়। শুধুমাত্র ইমাম মোয়াজ্জেম ভাতায় জনজাতির উন্নয়ন হতে পারে না। রাজ্য জুড়ে ধুঁকছে অনুমোদনহীন মাদ্রাসা,লক্ষ্মীর ভান্ডারে অন্যান্যদের ১০০০ হলেও সংখ্যালঘু মহিলাদের জন্য ৫০০ বরাদ্দ, ধূপগুড়ির গাদং এলাকায় আলিয়া ইউনিভার্সিটির শাখার কাজ থমকে, সরকারী বেসরকারী চাকরি ক্ষেত্রে সংরক্ষণ নেই। নেই স্বাস্থের উন্নয়ন।বিভিন্ন এলাকায় কবরস্থান নির্মাণে মিলছে না অনুমোদন।
আমরা বারংবার রাজ্য সরকারের কাছে এ বিষয়ে দরবার করেও কোনো না হয়নি। শাসক দলের বিভিন্ন নেতৃত্ব কথা দিয়েও কথা রাখেনি।আরও পড়ুন:
বারংবার তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলানোর প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি।
আরও পড়ুন:
তাই আমরা চাই অনগ্রসর সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করুন।
আরও পড়ুন:
আগামী ২৮ এপ্রিল জলপাইগুড়িতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন যদি তিনি আমাদের সংগঠনকে সময় না দেন তবে আমরা বাধ্য হয়ে অনগ্রসর সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য কেন্দ্রীয় অনগ্রসর মন্ত্রীর দ্বারস্থ হব।