আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: – পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের কাফরিনে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৭ জন আহত হয়েছেন।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে কাফরিন শহরের জাতীয় সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং আহতদের উদ্ধার করে কাফরিন হাসপাতালে নিয়ে গেলে সেখানেও অনেকে মারা যান। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
দেশটির দমকল বিভাগের প্রধান কর্নেল চেখ ফাল বলেছেন, এটি একটি মারাত্মক দুর্ঘটনা। এই ঘটনায় এই পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে এবং ৮৭ জন আহত হয়েছেন।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, আহতদের কাফরিনের একটি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তূপ এবং ধ্বংসপ্রাপ্ত বাসগুলো পরিষ্কার করা হয়েছে এবং স্বাভাবিক যানবাহন আবার শুরু হয়েছে।
আরও পড়ুন:
পাবলিক প্রসিকিউটর চেখ ডিয়েং বলেছেন, প্রাথমিক তদন্তে বলা হয়েছে, যাত্রীবোঝাইএকটি বাস টায়ার ফেটে যাওয়ার পরে, বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:
এদিকে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল এক ট্যুইট বার্তায়, দুর্ঘটনায় ৪০ জন নিহত হওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সেইসঙ্গে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
আরও পড়ুন:
প্রেসিডেন্ট স্যাল ট্যুইটারে বলেছেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
আরও পড়ুন:
উল্লেখ্য, সেনেগালে প্রায়ই ভয়ংকর সড়ক দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, চালকের শৃঙ্খলার অভাব, জীর্ণরাস্তা এবং জরাজীর্ণ যানবাহনের কারণেই সাম্প্রতিক বছরগুলোতে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে।