শুভজিৎ দেবনাথ, ডুয়ার্স: তরাই ও ডুয়ার্সের পাহাড় ও সমতলে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। পাহাড়ের একাধিক রাস্তায় ধস নেমে বন্ধ পথ, সমস্যায় পর্যটকরা। ডুয়ার্সের লাভা, লোলেগাঁও ছাড়াও সিকিম পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকরা আটকে পড়েছে। রাস্তার মধ্যে ধস নামায় যান চলাচল বন্ধ।
আরও পড়ুন:
অন্যদিকে, টানা বৃষ্টির জেরে জলস্ফীতি দেখা দিয়েছে রায়ডাক, সংকোস, জলঢাকা, তিস্তা ,তোর্সা , ডায়না নদীতে।ইতিমধ্যেই তিস্তার জল বেড়ে যাওয়ায় তিস্তার চর সংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিদারা জল বন্দি হয়ে পড়েছে। তাদের কে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন।
আরও পড়ুন:
রাতের বেলায় ঘটনাস্থল পরিদর্শনে যান জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসু থেকে শুরু করে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।
সরোজমিনে এলাকা পরিদর্শন করেন। নামানো হয়েছে এনডিআরএফ, চলছে উদ্ধারকার্য। আকাশে কালো মেঘ ছেয়ে আছে। ভুটান পাহাড় ও সিকিম পাহাড়ে যেভাবে বৃষ্টি চলছে তাতে অবস্থার অবনতি হবে এমনটাই আশঙ্কা করা যায়। যেই সময় বর্ষার সম্ভাবনা ছিল সেই সময় কিন্তু উত্তরবঙ্গে তেমন কোনো বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। তবে ঠিক শীতের আগ মুহূর্তে এইভাবে টানা বৃষ্টি আবহাওয়ার খামখেয়ালিপনার ফলে রীতিমতো চিন্তিত প্রশাসন থেকে সাধারণ মানুষ।