পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী ও এলজেপি (রামবিলাস) প্রধান চিরাগ পাসওয়ান আসন্ন বিহার বিধানসভা ভোটে মহাজোটের নেতৃত্বের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, জোট মুসলিমদের কেবল ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে, অথচ নেতৃত্বে তাদের উপেক্ষা করা হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বৃহস্পতিবার পাটনায় সাংবাদিকদের চিরাগ পাসোয়ান বলেন, “২০০৫ সালে আমার বাবা রামবিলাস পাসওয়ান আরজেডিকে পরামর্শ দিয়েছিলেন একজন মুসলিমকে মুখ্যমন্ত্রী করতে।
কিন্তু তারা তা করেনি। তাদের কাছে মুসলমানরা শুধু ভোটব্যাঙ্ক। মুখে অন্তর্ভুক্তির কথা বললেও কাজে তার উল্টো।”আরও পড়ুন:
চিরাগ আরও বলেন, তাঁর দল জনগণের কল্যাণমূলক নীতিতে বিশ্বাসী, যা জাতি বা ধর্ম নয়, বরং সকল নাগরিকের উন্নয়নের জন্য। মহাজোটের সমালোচনা করে তিনি বলেন, “তাদের কথার সঙ্গে কাজের কোনও মিল নেই।”