পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে জ্বালানি বা এলপিজির কোনও রকমের ঘাটতি হবে না বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। একটি বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের শান্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে অনেকে ট্যাঙ্ক এবং জ্বালানি মজুত করা শুরু করেছেন।
এরপরই এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে,"ইন্ডিয়ান অয়েলের সারা দেশে প্রচুর জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহ লাইনগুলি সুষ্ঠুভাবে কাজ করছে। আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই—আমাদের সমস্ত আউটলেটে জ্বালানি এবং এলপিজি গ্যাস সহজেই পাওয়া যাচ্ছে। শান্ত থাকুন এবং অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলুন। আরও ভাল পরিষেবা প্রদান করতে সাহায্য করুন।"আরও পড়ুন:
বৃহস্পতিবার রাতে জম্মু, উধমপুর এবং পাঠানকোটে সামরিক ঘাঁটিগুলোতে পাকিস্তান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। ভারতীয় সেনার তরফে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা বলা হয়েছে। সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি নিয়ে যাতে কোনও রকমের গুজব না ছড়ায় সে দিকে নজর রাখা হয়েছে। গুজব আটকে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে দেশের জ্বালানি কোম্পানিগুলো।
আরও পড়ুন: