পুবের কলম, ওয়েব ডেস্ক: পাক গোলায় প্রাণ গেল কাশ্মীরের উচ্চপদস্থ সরকারি আধিকারিকের। শুক্রবার তাঁর বাড়িতে আছড়ে পড়েছিল পাক গোলা। জখম হয়েছিলেন তিনি। আজ সকালে প্রয়াত হয়েছেন রাজ কুমার থাপ্পার। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
শুধু তাই নয়, লাগাতার গোলাবর্ষণ ও মর্টার-শেলের আঘাতে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, জলের ট্যাঙ্কও। অন্যদিকে সীমান্ত লাগোয়া একের পর এক গ্রাম থেকে ড্রোন, মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার হচ্ছে।আরও পড়ুন:
[caption id="attachment_138373" align="aligncenter" width="705"]
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ অফিসার রাজ কুমার থাপার পরিবারের সাথে দেখা করেছেন।[/caption]
কাশ্মীরের মুখ্যমন্ত্রী তাঁর এক্স বার্তায় জানিয়েছেন, রাজৌরি থেকে পাওয়া খবরে মন ভারাক্রান্ত। জম্মু এবং কাশ্মীরের প্রশাসনের দক্ষ আধিকারিকের মৃত্যু হয়েছে।
গতকালই জেলায় উপমুখ্যমন্ত্রীর সঙ্গী হয়েছিলেন। আমার ভারচুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন। আজ পাকিস্তার রাজৌরি শহরকে টার্গেট করেছিল। তাদের গোলায় অতিরিক্ত জেলা উন্নয়ন আধিকারিকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আধিকারিক রাজকুমার থাপ্পার মৃত্যু হয়। শোকপ্রকাশের ভাষা নেই।আরও পড়ুন:
Devastating news from Rajouri. We have lost a dedicated officer of the J&K Administration Services. Just yesterday he was accompanying the Deputy CM around the district & attended the online meeting I chaired. Today the residence of the officer was hit by Pak shelling as they…
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
আরও পড়ুন:
Reviewed security situation in the border districts. Anguished by loss of lives due to unprovoked shelling by Pakistan. We have lost brave citizens including our ADDC Rajouri, Dr. Raj Kumar Thapa in the line of duty. My heartfelt condolences to the bereaved families.
— Office of LG J&K (@OfficeOfLGJandK) May 10, 2025