পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় দূষিত জল পানে ছড়িয়ে পড়া ডায়েরিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত চার দিনে ওই এলাকায় আরও তিন জন প্রবীণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর। যা নতুন করে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। মৃতদের পরিবারের দাবি, ডায়েরিয়ার কারণেই তাঁদের পরিজনদের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
খবরে প্রকাশ, মধ্যপ্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি জিতু পাটোয়ারীর দাবি অনুযায়ী, গত চার দিনে আরও তিন জনের মৃত্যু হওয়ায় ওই এলাকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮-এ। সর্বশেষ শিকার হয়েছেন ৭৫ বছর বয়সী স্থানীয় কংগ্রেস নেতা রাজারাম ভৌরসি। তবে ইন্দোরের সিএমএইচও ডাঃ মাধব হাসানি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সাম্প্রতিক তিনটি মৃত্যুর কারণ ডায়েরিয়া নয়, বরং অন্যান্য অসুস্থতা।