পুবের কলম, ওয়েবডেস্ক:  এগিয়ে এল মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর ফেব্রুয়ারির গোড়াতেই শুরু হবে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। মঙ্গলবার আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন দিল মধ্যশিক্ষা পর্ষদ।

৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার: দ্বিতীয় ভাষা

৬ ফেব্রুয়ারি, শুক্রবার: ইতিহাস

৭ ফেব্রুয়ারি, শনিবার: ভূগোল

৯ ফেব্রুয়ারি, সোমবার: গণিত

১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার: ভৌত বিজ্ঞান

১১ ফেব্রুয়ারি, বুধবার: জীবন  বিজ্ঞান

১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: অ্যাডিশনাল

শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা পরীক্ষার দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১১টায়।

শেষ দুপুর দু’টোয়। প্রথম পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র দেখার জন্য। লেখা শুরু করা যাবে ১১টায়। তবে ভোকেশনাল বিষয়, কম্পিউটার পরীক্ষার ক্ষেত্রে এই সময়সীমা অন্য।

আগামী বছর বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

এপ্রিল বা মে মাসে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সম্ভাবনা। তার আগেই পরীক্ষা শেষ করতে হবে। সে কারণে পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আনার সম্ভাবনা প্রবল বলে মনে করছিল ওয়াকিবহাল মহল। সেই মতো ফেব্রুয়ারির শুরুতেই শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। স্বাভাবিকভাবেই টেস্টও এগিয়ে আসতে পারে। তবে পরীক্ষার্থীদের একটাই চিন্তা, পরীক্ষা এগিয়ে আসায় সিলেবাস শেষ করা  নিয়ে চাপের মুখে পড়তে হবে পড়ুয়াদের। প্রস্তুতির সময়ও কমবে অনেকটা।