পুবের কলম প্রতিবেদক: যুবভারতীতে জমকালো উদ্বোধন হয়ে গেল ১৩২ তম ডুরান্ড কাপের । উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই উদ্বোধন থেকেই কার্যত পরক্ষ ভাবে ' ইন্ডিয়া' জোটের উল্লেখ করলেন। বলে শট মেরে মুখ্যমন্ত্রী ডুরান্ড কাপের উদ্বোধন করলেন। প্রথমে বলে শট মারলেন, কিছুটা বানানা শটের মত মুখ্যমন্ত্রীর শট সাইড লাইনে ধারে সেন্টার লাইন অতিক্রম করল।
ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ফের একবার মুখ্যমন্ত্রীকে বলে শট মারতে বললেন।আরও পড়ুন:

দ্বিতীয়বার বলে শট মারলেন মুখ্যমন্ত্রী। মাঠে তখন হাজির সেনা প্রধান মনোজ পাণ্ডে। মুখ্যমন্ত্রী বললেন, ' আপনাদের দোয়া ও আশীর্বাদে আমি ডুরান্ড কাপের উদ্বোধন করলাম। ইন্ডিয়া ও বাংলাদেশের প্লেয়ারদের শুভেচ্ছা জানাচ্ছি।' এক অর্থে ভারতের মোহনবাগানকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, আবার ইন্ডিয়া শব্দটি উচ্চারণ করে হয়ত তিনি অন্য বার্তা দিতে চাইলেন।
আরও পড়ুন: