ইনামুল হক, বসিরহাট: ১৯ নভেম্বর ছিল মুক্তি সংগ্রামের প্রথম শহিদ তিতুমীরের আত্মোৎসর্গ দিবস। তিতুমীরের শাহাদত ভূমি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার নারকেলবেড়িয়াতে দিনটি উৎযাপিত হল আড়ম্বরহীন ভাবে। আয়োজক সংস্থা শহিদ তিতুমীর মিশন। প্রসঙ্গত, ১৮৩১ সালের ১৯ নভেম্বর অত্যাচারী নীলকর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটি অসম লড়াইয়ে শাহাদাত বরণ করেন সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর। ধ্বংস হয় তার হাতে গড়া বাঁশের কেল্লা।
বুধবার বিকেলে তিতুমীরে স্মরণে এক মিনিট নীরবতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ওয়ার্ল্ড হেরিটেজ উইক বা বিশ্ব ঐতিহ্য সপ্তাহের সূচনায় এই দিনটি উদযাপনে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ঘটে। তিতুমীরের যুদ্ধক্ষেত্র নারকেলবেড়িয়া ও জন্মভূমি চাঁদপুর গ্রাম দুটিকে হেরিটেজ ভিলেজ হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিতে একটি আলোচনা সভা হয়। বক্তব্য রাখেন পিপলস্ গ্রীণ সোসাইটির সম্পাদক শ্যামল ঘোষ, তেঁতুলিয়া শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের অধ্যাপক অরুণ কুমার পাল, সংগঠনিক যুগ্ম সম্পাদক প্রবীর কুমার রায় ও উর্মি চক্রবর্তী, বিশিষ্ট তথ্য চিত্র পরিচালক রূপক প্রামাণিক, আটঘরা সংহতি কেন্দ্রের সম্পাদক পলাশ বর্ধন, কেওটশা হাই স্কুলের প্রধান শিক্ষক মোবাস্বার হোসেন, কবি ও শিক্ষক অয়ন বিশ্বাস, মোর্তজা হোসেন, কবি রমজান আলী, মন্টু মন্ডল প্রমুখ। সঞ্চালনা করেন ইরান আলি। শহিদ তিতুমীর মিশনের সম্পাদক রবিউল হক জানান, শহিদ তিতুমীরের ইতিহাসকে অক্ষত রাখতে এবং তার স্মরণে আমাদের দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ মাইনোরিটি কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। সম্প্রতি চেয়ারম্যান আহমদ হাসান ইমরান পশ্চিমবঙ্গ সরকারকে এ বিষয়ে অবগত করলে সরকারি তরফে এই এলাকাটিতে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে পাঁচ কোটি টাকার একটি প্রকল্প ঘোষণার কথা জানা গেলেও। রবিউল হকের দাবি, এই সংক্রান্ত সরকারি কোন নির্দেশনা আমাদের কাছে পৌঁছয়নি। এ বিষয়ে এদিনের অনুষ্ঠান সভাপতি শ্যামল ঘোষ বলেন, আরটিআই করে বিষয়টি জানা দরকার। পাশাপাশি বাঁশের কেল্লা খ্যাত তিতুমীরের শাহাদত ভূমি নারকেলবেড়িয়া ও জন্মক্ষেত্র হায়দারপুর চাঁদপুর গ্রাম দুটিকে হেরিটেজ ভিলেজ হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য গণস্বাক্ষর সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা যেতে পারে। স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এই আন্দোলন গড়ে তুলতে হবে। অন্য বক্তারাও এ বিষয়ে সহমত পোষণ করেন।শহিদ তিতুমীরের আত্মোৎসর্গ দিবস উদযাপন নারকেলবেড়িয়ায়
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৫, ১৪:৫৩
আরও খবর
কালীপুজোতে নজর কাড়ল সুন্দরবন, তিতুমীরের স্মৃতি ধরে রাখতে মণ্ডপ তৈরি হয়েছে জলের উপর বাঁশেরকেল্লা
মরণফাঁদ: উদ্বোধনের ৫ মাসেই ধস জাতীয় সড়কে: প্রতিবাদ তৃণমূলের
চাপড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সমন্বয়ে আয়োজিত ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান
প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ডুয়ার্স: ধূপগুড়ি ও বানারহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি
গ্যাসের দাম বাড়ায় বিপাকে ফাস্টফুড ব্যবসায়ীরা, বাড়তে পারে খাবারের দাম
গ্যাসের দাম বাড়ায় বিপাকে ফাস্টফুড ব্যবসায়ীরা, বাড়তে পারে খাবারের দাম
বাংলাদেশের হাদি হত্যা মামলায় মূল অভিযুক্ত ফয়সাল গ্রেফতার বনগাঁয়, ধরা পড়ল সহযোগীও
বাংলাদেশের হাদি হত্যা মামলায় মূল অভিযুক্ত ফয়সাল গ্রেফতার বনগাঁয়, ধরা পড়ল সহযোগীও
দুই ছেলের নাম ‘ডিলিট’, ‘বিচারাধীন নিজেও: দুশ্চিন্তায় আত্মঘাতী বাদুড়িয়ার রীনারানি
দুই ছেলের নাম ‘ডিলিট’, ‘বিচারাধীন নিজেও: দুশ্চিন্তায় আত্মঘাতী বাদুড়িয়ার রীনারানি
নন্দীগ্রাম: ভোটের মুখে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির সদস্যের
নন্দীগ্রাম: ভোটের মুখে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির সদস্যের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর