Monkeypox in 25 countries, more than 300 infected
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্বের ২৫টি দেশে মাঙ্কিপক্স ভাইরাস ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত শনাক্ত ও সন্দেহভাজন মিলিয়ে ৩০০ জনেরও বেশি রোগী পাওয়া গেছে। আক্রান্তদের বেশির ভাগই ইউরোপীয় দেশগুলির। মাঙ্কিপক্স পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর একটি স্থানীয় রোগ। এই রোগ এখন আফ্রিকার বাইরেও শনাক্ত হচ্ছে।
তাই রোগটি নিয়ে উদ্বেগ বাড়ছে। আফ্রিকায় প্রায়ই এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়। কিন্তু আফ্রিকার বাইরে গত মার্চে ইউরোপে ভাইরাসটি প্রথমবারের মতো শনাক্ত হয়। চিকিৎসকরা বলছেন, মাঙ্কিপক্স রোগীর মারাত্মক অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি কম। বেশির ভাগ রোগী তিন থেকে চার সপ্তাহের মধ্যে সেরে ওঠেন। আক্রান্ত প্রাণীর মাধ্যমে মানবদেহে ছড়াতে পারে মাঙ্কিপক্স। এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যেও ছড়ায় এই ভাইরাস, তবে তা বিরল। তবে সম্প্রতি ইউরোপীয় সমকামী ও উভকামীদের মধ্যে এই ভাইরাসের বেশি সংক্রমণ দেখা গিয়েছে। মাঙ্কিপক্স গুটিবসন্তের সঙ্গে সম্পর্কিত। এর প্রাথমিক উপসর্গগুলোর মধ্যে আছে উচ্চমাত্রায় জ্বর ও লসিকাগ্রন্থি ফুলে যাওয়া। মাঙ্কিপক্স মোকাবিলায় সুনির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি না থাকলেও গুটিবসন্তের টিকা দিয়ে মাঙ্কিপক্স প্রতিরোধ করা সম্ভব।