০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হিমাচলে মাঙ্কিপক্স আতঙ্ক, সন্দেহভাজন ব্যক্তির কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আতঙ্কের মধ্যেই ক্রমশই আতঙ্ক বাড়িয়ে তুলছে মাঙ্কিপক্স। কেরলে ইতিমধ্যেই ৩ ও দিল্লিতে ১ একজন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।   এর মধ্যেই ফের হিমাচল প্রদেশে আরও একজন সন্দেহভাজন রোগীর সন্ধান মিলেছে। তাকে ইতিমধ্যেই আইসোলেশনে রাখা হয়েছে। অসুস্থ ব্যক্তি হিমাচলের বাদ্দি এলাকার বাসিন্দা। ২১ দিন আগে ওই ব্যক্তির সংক্রমণ দেখা দেয় শরীরে। তবে এখন তিনি অনেকটাই সুস্থ বলে জানা গেছে। অসুস্থ রোগীর নমুনা পুনের ন্যাশনাল ইন্সিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। তবে রেজাল্ট আসার পরেই নিশ্চিত হওয়া যাবে ওই ব্যক্তি আক্রান্ত হয়েছে কিনা।

জানা গিয়েছে, হিমাচলের সোলান জেলার নিবাসী ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ রয়েছে। এর পরেই ওই ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে ওই ব্যক্তির বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই।

আরও পড়ুন: ভারী তুষারপাত ও বৃষ্টির জেরে স্থবির হিমাচল প্রদেশ, বন্ধ ১২৫০টিরও বেশি রাস্তা

গত ২৪ জুলাই দিল্লিতে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হন। আক্রান্ত ব্যক্তির কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। আক্রান্ত হিমাচলের মানালির একটি স্ট্যাগ পার্টিতে যোগদান করেছিলেন।
গত সপ্তাহে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ মাঙ্কিপক্সকে আন্তর্জাতিক উদ্বেগ বলে জানিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করেছে। কেন্দ্রের তরফ থেকেও একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে।

আরও পড়ুন: কলেজ ছাত্রীকে র‍্যাগিং-যৌন হেনস্থা, দ্বিতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য হিমাচল প্রদেশে

আরও পড়ুন: হিমাচলে বাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১৮
সর্বধিক পাঠিত

উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, দুই মহিলাসহ মৃত ৩

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিমাচলে মাঙ্কিপক্স আতঙ্ক, সন্দেহভাজন ব্যক্তির কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই

আপডেট : ৩০ জুলাই ২০২২, শনিবার