ওষুধ বণ্টনে নয়া সতর্কতার নির্দেশ স্বাস্থ্য ভবনের
পুবের কলম প্রতিবেদক: সম্প্রতি কাফ সিরাপের বিপর্যয়ের ঘটনা ঘটে একাধিক রাজ্যে। এই ঘটনায় শিক্ষা নিয়ে এবার নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ওষুধ বণ্টনের আগে প্রতিটি ব্যাচের মান যাচাই বাধ্যতামূলক। এ পর্যন্ত নিয়ম ছিল, ওষুধ বণ্টনের পরই ল্যাবে ব্যাচ পরীক্ষা করা হয়। কিন্তু মধ্যপ্রদেশ ও রাজস্থানের ঘটনাকে শিক্ষার জায়গায় রেখে এবার প্রক্রিয়াটি পুরো বদলে দিচ্ছে রাজ্য। নতুন নিয়ম বলছে, সরকারি সরবরাহের সময়ই বেসরকারি ভেন্ডার সংস্থাকে ওষুধের মানের সার্টিফিকেট দিতে হবে সেন্ট্রাল মেডিসিন স্টোরে। ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর ল্যাবরেটরিজ-স্বীকৃত ল্যাব থেকে পরীক্ষিত ওই রিপোর্ট জমা না দিলে ওষুধের নাম স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম,এ অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ, সার্টিফিকেট ছাড়া কোনও ওষুধ সরকারি হাসপাতালে পৌঁছবে না। ‘বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন’ ‘কোল্ডরিফ’ কাফ সিরাপের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এবার স্বাস্থ্য ভবনও ওষুধ বিক্রির ক্ষেত্রে কড়া নির্দেশ দিল। ওষুধের মান নিয়ে ভবিষ্যতে কোনও ঝুঁকি না নিতে পদক্ষেপ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল এবং স্বাস্থ্য প্রশাসনকেও বৃহস্পতিবারের মধ্যে মজুত ওষুধের এক্সপায়ারি ডেট-সহ পূর্ণাঙ্গ তালিকা পাঠাতে বলা হয়েছে। মেয়াদের মধ্যে থাকা ওষুধ দ্রুত ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ অক্টোবরের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে স্বাস্থ্য ভবনে। একই সঙ্গে স্বাস্থ্য দফতর ই-প্রেসক্রিপশনের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যে বালুরঘাট সহ একাধিক জেলার হাসপাতালগুলিতে ই-প্রেসক্রিপশনের উপর জোর দেওয়া হচ্ছে।আরও ৩৪ রকমের ওষুধ নিম্নমানের, রিপোর্ট কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫, ১৪:৩৭
আরও খবর
পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এলপিজি সরবরাহ বন্ধের আহ্বান কেন্দ্রের; বিরোধীরা বলছে 'মোদি হলেন নিরো'
'জনবিরোধী সরকার আর নেই দরকার', গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদ প্রতিবাদ তৃণমূলের
সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতে ইমপিচমেন্ট প্রস্তাব, স্বাক্ষর ১৯৩ সাংসদের
ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে মহিলাদের চাকরি কমবে,আবেদন খারিজ করে মন্তব্য প্রধান বিচারপতির
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর