পুবের কলম, ওয়েবডেস্ক: এবার সমকামী ও রূপান্তরকামী ভ্রমণার্থীদের দেশে স্বাগত জানানোর বিষয়ে ইঙ্গিত দিল সউদি আরব। সউদি আরবের পর্যটন মন্ত্রকের এক মন্তব্যকে ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে সউদি আরবের পর্যটন মন্ত্রককে প্রশ্ন করা হয়- ‘সউদি আরবে কী এলজিবিটি সম্প্রদায়ের পর্যটকরা আসতে পারবেন?’ এর উত্তরে পর্যটন মন্ত্রক জানায়, এ দেশে সবাইকে স্বাগত।
তবে পর্যটন মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়, ‘সকলকেই সউদিতে স্বাগত, তবে বলে রাখা ভালো যে প্রত্যেককে সউদি আরবের সংস্কৃতি, ঐতিহ্য এবং আইনকে শ্রদ্ধা জানাতে হবে। অন্য দেশের সরকারের মতোই আমরা কোনও পর্যটককে ব্যক্তিগত প্রশ্ন করি না। আমরা গোপনীয়তার অধিকারকে সম্মান করি।’ যদিও সউদি আরব সরাসরি সমকামী ভ্রমণার্থীদের দেশে ঢুকতে দেওয়ার ব্যাপারে কোনও মন্তব্য করেনি। সমকামীদের ট্যুর প্ল্যানিং নিয়ে কাজ করা এক সংস্থার সিইও ড্যারেন বার্ন বলেন, ‘গবেষণা বলছে সাধারণ ও প্রচলিত যুগলদের চেয়ে সমকামী যুগলরাই এক বছরে বেশকয়েকবার ঘুরতে যেতে পছন্দ করেন।’ তিনি আরও বলেন, ‘তবে আমার চিন্তা হচ্ছে গন্তব্যে বাস্তবতা কেমন তা নিয়ে। তারা কী একই হোটেলে সমকামী যুগলকে থাকার জায়গা দেবে?’ উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই সউদি আরব জাতীয় পর্যটন খাতকে বিস্তৃত করার চেষ্টা করছে। রাজস্ব আয় বাড়াতে দুবাই ও কাতারকে অনুকরণ করার চেষ্টা করছে সউদি। তবে দেশে সমকামী ভ্রমণার্থীদের ঢুকতে দেওয়া নিয়ে বিস্তারিত কিছু জানায়নি সউদির পর্যটন বিভাগ।সমকামী পর্যটকদের স্বাগত জানাবে সউদি!
ইমামা খাতুন
প্রকাশিত:
৭ মে ২০২৩, ১৫:১১
আরও খবর
"ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও উদ্ধত ভাব যায়নি", অভিষেকের আচরণে বেজায় চটলেন কল্যাণ
রাজ্যসভায় তৃণমূলে ভাঙন অব্যাহত, এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক
বিপজ্জনক উষ্ণতার পথে পৃথিবী, তিন বছরের মধ্যেই শেষ হতে পারে কার্বন বাজেট
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন
রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন
রাস্তায় বাড়বে সরকারি বাস, দায়িত্ব নিয়েই বড় বার্তা অর্জুন সিংয়ের
রাস্তায় বাড়বে সরকারি বাস, দায়িত্ব নিয়েই বড় বার্তা অর্জুন সিংয়ের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
তৃণমূল কি কংগ্রেসে মিশতে চলেছে? সনিয়া-মমতা বৈঠক ঘিরে জল্পনা, মুখে অস্বীকার দুই শিবিরের
তৃণমূল কি কংগ্রেসে মিশতে চলেছে? সনিয়া-মমতা বৈঠক ঘিরে জল্পনা, মুখে অস্বীকার দুই শিবিরের
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ