পুবের কলম প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে নজির গড়লো পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। আজ এসোয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপের শীর্ষে পৌঁছে গেল তারা। পিছনে ফেলে দিল ক্যামেরুনের মতন শক্তিশালী ফুটবল খেলিয়ে দেশকে। প্রথম অর্ধেই এগিয়ে যায় কেপ ভার্দে। বাকি গোল দুটি হয় দ্বিতীয়ার্ধে।
গ্রুপ ডি তে ২৩ পয়েন্ট নিয়ে তারা শীর্ষস্থান দখল করলো। ২৫ বছর আন্তর্জাতিক ফুটবলে রয়েছে পশ্চিম আফ্রিকার এই ছোট্ট দেশটি। কিন্তু এখনো পর্যন্ত ফিফা বিশ্বকাপে খেলার সৌভাগ্য অর্জন করতে পারেনি।২০২৬ সালে তারা প্রথমবার বিশ্বকাপ ফুটবল খেলবে। আফ্রিকার দেশ হিসেবে কেপ ভার্দের সঙ্গে যোগ্যতা অর্জন করেছে মরক্কো, তিউনিশিয়া, মিশর, আলজেরিয়া আর ঘানা। মাত্র ৫ লক্ষ ২৫ হাজার মানুষের বাস আফ্রিকার এই ছোট্ট দেশটিতে। তাদের ফুটবল সংস্থার কাছেও অর্থ খুব একটা বেশি নেই। কিন্তু কিশোর থেকে তরুণ, দেশের প্রত্যেক প্রজন্মের কাছে ফুটবল অন্য অনেক কিছুর থেকে বেশি প্রিয়। বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার পর দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন কোচ পেড্রো ব্রিটো। কেপ ভার্দের বেশিরভাগ ফুটবলারেরই জন্ম দেশের বাইরে। কিন্তু তাদের বাবা-মা ও পূর্বপুরুষ সবাই কেপ ভার্দের মানুষ। ছোট্ট দেশের স্বাধীনতা আন্দোলনে কারোর অবদান কম নয়। একটা সময় পর্তুগালের উপনিবেশ ছিল আফ্রিকার এই ছোট্ট দেশটি। পর্তুগিজ উপনিবেশ থেকে বেরিয়ে এসে ১৯৭৫ সালে স্বাধীনতা পায় কেপ ভার্দে। বিশ্বকাপে যোগ্যতা অর্জন আরও একটা স্বাধীনতালাভ বলে মনে করছেন ছোট্ট দেশটির আমজনতা। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো শুভেচ্ছা জানিয়েছেন কেপ ভার্দের মানুষকে। তিনি বলেছেন, ‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। কেপ ভার্দের বিশ্বকাপে যোগ্যতা অর্জন তরুণ প্রজন্মকে ফুটবলের প্রতি আরও উদ্বুদ্ধ করবে।’ইতিহাস লিখল কেপ ভার্দে , ২০২৬ বিশ্বকাপে খেলবে পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৫, ১৬:২২
আরও খবর
উগান্ডা থেকে ভারতে এলেন মহিলা, ইবোলা সংক্রমিত কি না জানতে পরীক্ষা, রাখা হল আইসোলেশনে
ভয় ধরাচ্ছে ইবোলা ভাইরাস, আফ্রিকার একাধিক দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা ভারতের
ইবোলা নিয়ে সতর্ক কেন্দ্র, স্থগিত রাখা হল ভারত-আফ্রিকা সামিট
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
কঙ্গো ও উগান্ডায় ইবোলা আতঙ্ক, আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
কঙ্গো ও উগান্ডায় ইবোলা আতঙ্ক, আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আফ্রিকা থেকে ভারতে এল ১২টি চিতা, ছাড়া হল মধ্যপ্রদেশের কুনো জঙ্গলে
আফ্রিকা থেকে ভারতে এল ১২টি চিতা, ছাড়া হল মধ্যপ্রদেশের কুনো জঙ্গলে
জলবায়ু পরিবর্তনের বিরাট ঝুঁকিতে আফ্রিকা- মধ্যপ্রাচ্য
জলবায়ু পরিবর্তনের বিরাট ঝুঁকিতে আফ্রিকা- মধ্যপ্রাচ্য
সর্বাধিক পাঠিত
"গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ" গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের
৫ থেকে ৯ জুন গভীর রাতে বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ, বিকল্প পথে চলবে যানবাহন
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে দলিত ব্যক্তিকে খুন, ১৯ পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইউপির আদালতের
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
পুনেতে বিষমদ কাণ্ডে মৃত ১৮, গ্রেপ্তার ৮
পুনেতে বিষমদ কাণ্ডে মৃত ১৮, গ্রেপ্তার ৮
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় নজর: সীমান্তে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের
আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় নজর: সীমান্তে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫