২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আফ্রিকা থেকে ভারতে এল ১২টি চিতা, ছাড়া হল মধ্যপ্রদেশের কুনো জঙ্গলে

পুবের কলম, ওয়েবডেস্ক: গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিনে দক্ষিণ নামবিয়া থেকে বিশেষ বিমানে করে এনে ভারতের মধ্যপ্রদেশের জঙ্গলে ছাড়া হয়েছিল চিতা। প্রধানমন্ত্রী নিজেই চিতার খাঁচাগুলিকে খুলে সেগুলিকে মধ্যপ্রদেশের কুনো জঙ্গলে মুক্ত করে দেন। সেই সময়ে আটটি চিতাকে কার্গো বিমানে ভারতে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল। ফের মধ্যপ্রদেশের কুনো জঙ্গলেই একেবারে এক ডজন বা ১২টি চিতা ছাড়া হল। আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে তাদের।

গত বছরই প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘প্রকৃতি-পরিবেশ, পশু-পাখিরা ভারতের জন্য সংবেদনশীলতা এবং আধ্যাত্মিকতার ভিত্তি। ২১ শতাব্দীতে এসে ভারত সারাবিশ্বকে এই বার্তাই দিতে চাইছে, বাস্তুতন্ত্র কখনই অর্থনীতির থেকে আলাদা নয়।’

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি

শনিবার বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার এয়ার ক্রাফটে করে সকাল ১০টায় গোয়ালিয়রে আসে ১২টি চিতা। সেখান থেকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় কুনোর জঙ্গলে। মোট ১০টি এনক্লোজারে রাখা হয়েছে এই চিতাগুলিকে।

আরও পড়ুন: রাজস্থানে প্যালেস্তাইনের সমর্থনে স্টিকার লাগানোর অভিযোগ, ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ

এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কোয়ারেন্টাইন এনক্লোজার খুলে দেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীও। এই নিয়ে পাঁচ মাসে দ্বিতীয়বার চিতা এল আফ্রিকা থেকে। সব মিলিয়ে মোট ২০টি চিতা এল দেশে।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে সাত বছরের শিশুকে ধর্ষণ ও খুন: ১৭ বছর বয়সী তরুণ আটক

সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আফ্রিকা থেকে ভারতে এল ১২টি চিতা, ছাড়া হল মধ্যপ্রদেশের কুনো জঙ্গলে

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার