পুবের কলম ওয়েব ডেস্ক: এবার বাড়ির দোরগোড়ায় পৌঁছে করোনার টিকা দিতে উদ্যোগী স্বাস্থ্য ভবন। যে সকল ব্যক্তি এখনও টিকা নেননি বা একটি ডোজ নিয়েছেন বা দুটি ডোজ নিয়েছেন কিন্তু বুস্টার ডোজ নেননি- এমন সকলকেই টিকাকরণ করা হবে। স্বাস্থ্য ভবন সূত্রে এমনটাই খবর।
আরও পড়ুন:
বর্তমান পরিসংখ্যান বলছে, রাজ্যে বহু মানুষের কোভিডের দুটি ডোজ নেওয়া সম্পন্ন হলেও বুস্টার নেননি।
অনেকে আবার করোনার প্রথম ডোজ নেওয়ার পর কোভিড ত্রাস কমে যাওয়ায় দ্বিতীয় ডোজ নেননি। এইসব ব্যক্তিদের তালিকা তৈরি করে যাদের টিকা অসম্পূর্ণ রয়েছে তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করবে স্বাস্থ্য ভবন।আরও পড়ুন:
করোনা ভ্যাকসিন দেওয়া শুরুর প্রথম দিকে ছবিটা অন্যরকম ছিল। কোভিড টিকার সেন্টারগুলিতে টিকা গ্রহণের জন্য দীর্ঘ লম্বা লাইন পড়েছিল।
রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। কিন্তু করোনা মহামারীর প্রভাব হ্রাস এবং এ বিষয়ে উদ্বেগ কাটতেই অনেকের মধ্যেই করোনা ভীতি কমেছে। টিকাকরণে আগ্রহ হারিয়েছেন তাঁরা।আরও পড়ুন:
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আগামী ৩১ অক্টোবর রাজ্যের কাছে থাকা কয়েক হাজার ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়ে যাবে।
আগামী ২ নভেম্বর আরও কয়েক হাজার টিকা ব্যবহারের অনুপযুক্ত হবে। মেয়াদ শেষ হওয়ার আগেই দ্রুত সময়ের মধ্যে এই টিকাগুলিকে কাজে লাগাতে তৎপর স্বাস্থ্য ভবন। একটি টিকাও যাতে নষ্ট না হয়, তা নিয়ে জেলাগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রের তরফে আগেই কড়া নির্দেশ দেওয়া হয়েছিল কোনও টিকা যেন নষ্ট না হয়।আরও পড়ুন:
শুধু কলকাতাতেই প্রায় ১৬ হাজার টিকার ডোজ উদ্বৃত্ত রয়েছে। এই টিকাগুলির মেয়াদ আর মাত্র সপ্তাহখানেকের মত রয়েছে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে টিকার ডোজ শেষ করতে চায় রাজ্য।