পুবের কলম প্রতিবেদক: ছট পুজোর আগেই রবিবার থেকে বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর লেক। এ দিন সকাল দশটা থেকে মঙ্গলবার সন্ধে ছ’টা পর্যন্ত বন্ধ থাকছে এই লেক। জল দূষণ রুখতে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত কলকাতা মেট্রপলিটন ডেভেলপমেন্ট অথারিটি । আর এই সিদ্ধান্তে খুশি পরিবেশ কর্মীরা। স্থানীয় এক বাসিন্দা বলেন, তআমরা বছরের পর বছর এই লেক নোংরা হতে দেখেছি। খুবই নোংরা হয়। সেই কারণে এই যে সিদ্ধান্ত নিয়েছে সেটা খুবই ভাল সিদ্ধান্ত।দ আরও এক বাসিন্দা বলেন, ‘ভাল হয়েছে।
খুব খুশি। পাখিরা থাকতে পারে না। এদের সমস্যা হয়। আর পুরো জলাশয় নোংরা হয়ে যা।দ এখানে খুবই জল দূষণ হয়। এটা তো হেরিটেজ। গতবার অনেক কচ্ছপ মরে গিয়েছিল। তাই বন্ধ হওয়াই উচিত। তবে আমরা তো এখানে প্রাতঃভ্রমণ করি। সেই কারণে দু’দিন একটু অসুবিধা হলেও হতে পারে।দ পরিবেশ প্রেমী বলেন, ত™শু-পাখিদের স্বার্থে এই সিদ্ধান্ত খুবই ভাল।দ এক বৃদ্ধা বলেন, তএত গাছপালা নষ্ট করে, এত নোংরা হয় আমাদের খুব কষ্ট হয়। অন্তত গাছের কথাটা তো চিন্তা করবে। ভিতরে বাজি ফাটায়। পাখিরা ভয় পেয়ে যায়। প্রতিবছরই ছটপুজোর আগে বন্ধ করে দেওয়া হয় রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের গেট। এবারও তার অন্যথা হয়নি। তবে শুধু গেট বন্ধ করেই এবার ক্ষান্ত থাকবে না প্রশাসন। জানা যাচ্ছে, এর পাশাপাশি ব্যারিকেড আর পুলিশি নিরাপত্তাও রাখা হবে। কারণ, সাম্পতিক অতীতে সরোবরের গেট টপকে প্রবেশ করারও চেষ্টা করেছেন অনেকে। তার ফলে ঝামেলাও হয়নি। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে এবার না হয় তাই আরও নজরদারি বাড়ানো হবে। প্রতিবছর কলকাতার সবচেয়ে বড় ছটপুজোর আয়োজন দহিঘাট ও তক্তাঘাটে। সেখানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও ছটের জন্য বড়বাজার থেকে বাগবাজার পর্যন্ত গঙ্গার কয়েকটি ঘাটে পুজোর ব্যবস্থা করা হয়েছে। সেখানে পুণ্যার্থীদের জন্য আলোর বন্দ্যোবস্ত করা হয়েছে। যে কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে থাকছে ডুবুরিও।বন্ধ করা হল রবীন্দ্র সরোবর গেট, জারি বিজ্ঞপ্তি
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৫, ১৬:৪৫
আরও খবর
Breaking: রাহুলের সদস্যপদ খারিজ, বিজ্ঞপ্তি জারি লোকসভা সচিবালয়ের
রবীন্দ্র সরোবরে ফের দুর্ঘটনা! উল্টে গেল বোট, উদ্ধার প্রবীণ রোয়ার
টানা ৬ দিন বাতিল একাধিক ট্রেন, বিজ্ঞপ্তি জারি দক্ষিণ–পূর্ব রেলের
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান, ৬ টার মধ্যে হাজির হতে হবে সিআইডির কাছে
বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান, ৬ টার মধ্যে হাজির হতে হবে সিআইডির কাছে
দক্ষিণবঙ্গেও প্রবেশের অপেক্ষায় মৌসুমি বায়ু, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে ঢুকবে বর্ষা?
দক্ষিণবঙ্গেও প্রবেশের অপেক্ষায় মৌসুমি বায়ু, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে ঢুকবে বর্ষা?
যাদবপুরে হকার উচ্ছেদ মামলায় সাময়িক স্বস্তি, স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
যাদবপুরে হকার উচ্ছেদ মামলায় সাময়িক স্বস্তি, স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
"ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও উদ্ধত ভাব যায়নি", অভিষেকের আচরণে বেজায় চটলেন কল্যাণ
"ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও উদ্ধত ভাব যায়নি", অভিষেকের আচরণে বেজায় চটলেন কল্যাণ
রাহুলের মৃত্যু ঘিরে নতুন মোড়, তদন্তে নেমে পদক্ষেপের বার্তা প্রধানমন্ত্রী দফতরের
রাহুলের মৃত্যু ঘিরে নতুন মোড়, তদন্তে নেমে পদক্ষেপের বার্তা প্রধানমন্ত্রী দফতরের
রাজ্যসভায় তৃণমূলে ভাঙন অব্যাহত, এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক
রাজ্যসভায় তৃণমূলে ভাঙন অব্যাহত, এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ