পুবের কলম ওয়েবডেস্ক : প্রয়াত বাজাজ মোটর্সের প্রাক্তন চেয়ারম্যান রাহুল বাজাজ(Rahul Bajaj)। আজ পুনেতে তিনি তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর(Dies At 83)। রাহুল বাজাজ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানাতে থাকেন মানুষজন।

২০০১ সালে পদ্ভূষণ পেয়েছিলেন রাহুল বাজাজ। ১৯৩৮ সালের ১০ জুন কলকাতায় মাড়োয়ারি ব্যবসায়ী কমলনায়ন বাজাজ এবং সাবিত্রী বাজাজের ঘরে জন্মগ্রহণ করেন রাহুল বাজাজ।

বাজাজ গ্রুপের তরফে একটি শোকবার্তা প্রকাশ করে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, রাহুল বাজাজ প্রয়াত হয়েছেন।’ ১৯৬৫ সালে বাজাজ গ্রুপের অংশ হন তিনি। তিন বছর পরে বাজাজ অটো-র সিইও হন।

কর্পোরেট দুনিয়ায় অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠ ছিলেন তিনি। ২০০৫ সালে সিইও পদ থেকে সরে দাঁড়ান তিনি। তাঁর স্থলাভিষিক্ত হন ছেলে রাজীব। রাজীব বাজাজ অটোর-র এমডি হন পরে।

[embed]https://twitter.com/rashtrapatibhvn/status/1492470932207661056?

ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1492470932207661056%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Frahul-bajaj-former-chairman-of-bajaj-group-dies-at-83-2764664[/embed]

গত বছর এপ্রিলে বাজাজ অটো-র নন-এক্সেকিউটিভ চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। দেশের অন্যতম পুরনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বাজাজ গ্রুপ। এই শিল্পগোষ্ঠীতে রয়েছে ২৫টি সংস্থা। যেমন বাজাজ অটো, বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, বাজাজ ইলেকট্রিক্যাল্স, বাজাজ আলিয়ান্জ। প্রায় ৩৬ হাজার কর্মী রয়েছে এই সংস্থাগুলিতে।

[embed]https://twitter.com/RahulGandhi/status/1492470543244677122?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1492470543244677122%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Frahul-bajaj-former-chairman-of-bajaj-group-dies-at-83-2764664[/embed]

দেশের অটোমোবাইল ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০০১ সালে তাঁকে তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ দেওয়া হয়৷ রাজ্যসভার সাংসদও হন তিনি৷ ২০২১ সালের ফোবর্সের ধনী তালিকায় রাহুল বাজাজের ব়্যাঙ্ক ছিল ৪২১৷ তাঁর সম্পত্তির পরিমাণ ৮.২ বিলিয়ন ডলার৷ এমন এক শিল্পপতির প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক নেতারা৷ নিতিন গড়করি থেকে নারায়ণ রানে, অরবিন্দ কেজরিওয়াল, শিবরাজ সিং চৌহান, সুপ্রিয়া সুলে, নবাব মালিক টুইটে শোকপ্রকাশ করেন৷