পুবের কলম প্রতিবেদক: উৎসব প্রিয় বাঙালি পরম আনন্দে বরণ করে নেয় বসন্তকে। আর পাঁচটা উৎসবের মধ্যে তাই এই বসন্ত উৎসব তার একটি নিজের জায়গা তৈরি করে নিয়েছে। শান্তিনিকেতনের পাশাপাশি কলকাতাও মেতে উঠেছিল সেই বসন্ত উৎসবের আরাধনায়। হাওড়ার রবিস্পন্দনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সেই উৎসবের এক ঝলক দেখা গেল। শনিবার বিকেলে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমিতা মল্লিক, প্রীতম সেনগুপ্ত, ড. পূর্ণেন্দু বিকাশ সরকার, এবং স্বপ্না ঘোষাল।আরও পড়ুন:
সমগ্র অনুষ্ঠানের ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ডঃ দূর্বা সিংহ রায়চৌধুরী। শুরুতেই রবীন্দ্রনাথের গান বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করে সংগঠনের শিশুশিল্পীরা।
আরও পড়ুন:
এদিন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা ছাড়াও বর্তমান স্বরলিপির রূপের তুলনামূলক আলোচনা করেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও প্রাবন্ধিক প্রীতম সেনগুপ্ত, সহযোগিতায় ছিলেন অন্যান্য শিল্পীরাও। শেষে ধ্রুব ইনস্টিটিউট অফ ডান্স-এর শিক্ষিকা সায়নী চক্রবর্তীর নৃত্য পরিচালনায় আয়োজিত হয় নটরাজ ঋতুরঙ্গশালা। ভাষ্যপাঠে অংশ নেন কৃত্তিক ঘোষ।