পুবের কলম,ওয়েবডেস্ক: দু’দিনের টানা বৃষ্টি’তে বিপর্যস্ত তামিলনাডু। বিপর্যস্ত জনজীবনও। হঠাৎ দুর্যোগের ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন মারা গেছেন।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, দেওয়াল চাপা পরেই অধিকাংশের মৃত্যু হয়েছে।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ। বায়ুসেনার হেলিকপ্টারের সাহায্যে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে প্রত্যন্ত দুর্গম অঞ্চলে। বানভাসি জেলাগুলিতে বন্ধ স্কুল-কলেজ। ১৭ হাজার মানুষকে ত্রাণ শিবিরে রাখা হয়েছে।আরও পড়ুন:
ঘটনাপ্রসঙ্গে, তামিলনাড়ুর মুখ্য সচিব শিবদাস মীনা জানিয়েছেন, বৃষ্টির পূর্বাভাস নিয়ে আইএমডির তথ্য ‘ঠিক ছিল না’ । গত দুই দিনে তিরুনেলভেলি ও তুতিকোরিন জেলায় রেকর্ড বৃষ্টি হয়েছে। এত বৃষ্টির পূর্বাভাস আমাদের কাছে ছিল না। সংশ্লিষ্ট ঘটনায় রাস্তা, রেললাইন, ব্রিজ জলের তলায় তলিয়ে গেছে। কার্যত যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। জলের তলায় তলিয়ে গেছে একাধিক ফসলে ভরা জমি।