পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তরপূর্ব চিনের কিছু অংশে প্রবল তুষারপাত হয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত দেশটিতে যে পরিমাণ তুষারপাত হয়েছে তা গত ১১৬ বছরের মধ্যে সর্বোচ্চ। চিনের লিওইয়ানিং প্রদেশের রাজধানী শহর শেনিয়াংয়ে গড় তুষারপাত ৫১ সেমি বা ২০ ইঞ্চিতে পৌছেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে– ১৯০৫ সালের পর এটাই সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড।
আরও পড়ুন:
এছাড়াও চিনের মঙ্গোলিয়ায় ভারি তুষারপাতের কারণে একজন মারা গেছেন ও প্রায় ছয় হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হযেüছেন। মঙ্গোলিয়ান শহর টংলিইয়ার আবহাওবিদরা বলছেন– তুষারপাতের ঘটনা আকস্মিক। এরই মধ্যেই মঙ্গোলিয়া ও উত্তরপূর্ব চিনজুড়ে ব্যাপক তুষারপাত শুরু হওয়ায় মোট ২৭ বার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে রবিবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের কারণে উত্তরপূর্ব চিনের কিছু অংশে তাপমাত্রা কমপক্ষে ১৪ ডিগ্রি কমে গেছে।