২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নয়া সংবিধান নিয়ে গণভোট তিউনিসিয়ায়

পুবের কলম ওয়েবডেস্কঃ তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের হাতে তৈরি নতুন সংবিধানকে গ্রহণ বা প্রত্যাখ্যান করা নিয়ে গণভোট শুরু হয়েছে। এই ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট কায়েস সাইদ দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হতে পারেন। সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হয় দেশের ১১ হাজার ভোটকেন্দ্রে। চলে রাত ১০টা পর্যন্ত। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার সকালে ফল ঘোষণা করা হতে পারে। তবে অনেকেই বলছেন, ভোটার উপস্থিতি খুব বেশি হবে না। ঠিক এক বছর আগে এই ভোটের দিনে দেশটির সরকারকে বরখাস্ত ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে ক্ষমতা দখল করেছিলেন প্রেসিডেন্ট সাইদ। ক্ষমতা দখলের পর থেকেই তিনি ডিক্রি জারি করে দেশ শাসন করছেন। একে ২০১১ সালের পর থেকে গণতান্ত্রিক অর্জনের বিরুদ্ধে অভ্যুত্থান হিসেবে বর্ণনা করছেন সমালোচকরা। যদিও সাইদ এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, রাজনৈতিক অচলাবস্থা কাটাতে এবং দুর্নীতি বন্ধের জন্য ক্ষমতা দখল ছিল প্রয়োজনীয় পদক্ষেপ। গণভোটের ফল নির্ধারণ করবে তিউনিসিয়া একটি হাইব্রিড পার্লামেন্ট সিস্টেম থেকে ভবিষ্যতে প্রেসিডেন্ট চালিত হবে কিনা। নতুন সংবিধান সাইদকে ডিসেম্বরে নির্বাচনের আগে পর্যন্ত ডিক্রির মাধ্যমে দেশ শাসন করার বিষয়ে অনুমতি দেবে। ভোটের দিনেও দেশটির বিভিন্ন শহরে প্রেসিডেন্ট বিরোধী গণতন্ত্রপন্থী বিক্ষোভ হয়েছে।

আরও পড়ুন: তুরস্কের জন্য নতুন সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি তাইয়েপ এরদোগানের

আরও পড়ুন: তিউনিসিয়ার সিনাগগে গুলি, নিহত ৪  
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নয়া সংবিধান নিয়ে গণভোট তিউনিসিয়ায়

আপডেট : ২৫ জুলাই ২০২২, সোমবার