পুবের কলম প্রতিবেদক: রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার।রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার কর্মসুচিকে বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে আগামী সেপ্টেম্বর মাসে রাজ্য জুড়ে ফের পালিত হবে দুয়ারে সরকার কর্মসূচি। এবার দুয়ারে সরকার শিবিরেই থাকছে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার সুবিধাজঙ্ক ব্যবস্থা।
আরও পড়ুন:
উল্লেখ্য, কোভিড-১৯ অতিমারির সময়ে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য সহায়তার ব্যবস্থা করা হয়েছিল রাজ্য সরকারের উদ্যোগে।
ওই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে ভীন রাজ্যে কর্মরত শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করেছিলেন। তারপর থেকেই রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে।আরও পড়ুন:
করোনা পরবর্তী সময়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য বিশেষ পোর্টালের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য আর্থিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে। ভিন রাজ্যে কর্মরত অবস্থায় রাজ্যের কোনো শ্রমিকের মৃত্যু হলে মৃতের পরিবারকে এককালীণ দুই লক্ষ টাকা, দূর্ঘটনায় আহত শ্রমিক যদি কর্মক্ষমতা হারান সেক্ষেত্রে নগদ এক লক্ষ টাকা অর্থ সাহায্যের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন:
অন্যদিকে, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন করে ভাবনা-চিন্তা শুরু করেছে রাজ্যের শ্রম দফতর। এ ব্যাপারে একটি উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে। রাজ্যের শ্রম মন্ত্রী মলয় চেয়ারম্যান করে শ্রমিকদের জন্য একটি পোর্টাল এবং অ্যাপ চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
বিশেষ সূত্রের খবর, পরিযায়ী শ্রমিকদের দ্রুত সহায়তার জন্য মহারাষ্ট্র, দিল্লি এবং কেরালায় অফিস করা হবে রাজ্যের শ্রম দফতরের পক্ষ থেকে। বিভিন্ন প্রকল্প সহ সামাজিক সুরক্ষা দেওয়ার জন্যই আগামী দুয়ারে সরকার কর্মসূচিতে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: