মোল্লা জসিমউদ্দিন: গত শুক্রবার কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ের তরফে এক বিজ্ঞপ্তিতে কলকাতা হাইকোর্টে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের পদ থেকে সরিয়ে দেওয়া হল আইনজীবী বিল্বদল ভট্টাচার্যকে । ঘোষিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, -' রাষ্ট্রপতি অপসারণ করেছেন বিল্বদলকে। সেই নির্দেশ দ্রুতই কার্যকর করা হবে'। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হয়ে অনেক মামলায় সওয়াল করেছেন বিল্বদল ।
আরও পড়ুন:
কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী হিসাবে তাঁকে বিভিন্ন এজলাসে দেখা যায় ।
প্রাথমিক, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হয়ে সওয়াল করেন তিনি। এই সংক্রান্ত মামলায় সিবিআই যত রিপোর্ট দেয়, তা আইনজীবী বিল্বদলই কলকাতা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে পেশ করেন। এবার তাঁকে সরানো হল কলকাতা হাইকোর্টে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের পদ থেকে।কি কারণে এই হঠাৎ অপসারণ? তা নিয়ে হাইকোর্টে চলছে জোর গুঞ্জন।আরও পড়ুন:
প্রসঙ্গত, বিভিন্ন নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্তের ধীর গতি নিয়ে সিবিআইয়ের ভুমিকায় প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতি।