পুবের কলম,ওয়েবডেস্ক: হালাল নয় এমন খাদ্য বিক্রির  অভিযোগে সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে অবস্থিত এক রেস্তোরাঁর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ‘বিরাট মানিলা’ নামক রেস্তোরাঁটি বন্ধ করার নির্দেশ দিয়েছে আবু ধাবির এগ্রিকালচার অ্যান্ড ফুড সেফ্টি অথরিটি। কর্তৃপক্ষ জানায়, ‘২০০৮ সালের খাদ্য বিষয়ক ২ নম্বর আইন লঙ্ঘন করেছে রেস্তোরাঁটি।
এরই পাশাপাশি রেস্তোরাঁটির কর্মকাণ্ড সাধারণ জনজীবনের জন্য ঝুঁকিস্বরূপ।’ জানা গিয়েছে, আপাতত রেস্তোরাঁটিকে ঝাঁপ নামানোর আদেশ দেওয়া হলেও ভবিষ্যতে জরুরি অনুমোদন পাওয়ার পর ও যথাযথ পরিচ্ছন্নতা বিধি মেনে দোকানের সামগ্রী বদলে ফেললে দোকানটি পুরনায় খাবার বিক্রির সুযোগ পাবে।’ আবুধাবির সমস্ত খাদ্য প্রতিষ্ঠানে নিয়মিত মূল্যায়ন চলে। কোনও খাবারের দোকানে বিধি সম্মত খাদ্য না পাওয়া গেলে জনসাধারণকে টোল-ফ্রি নম্বরে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে সরকার