পুবের কলম,ওয়েবডেস্ক: সংবিধানের ৩৭০ ধারা রদের বিষয়টি বজায় রাখার জন্য সম্প্রতি রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপরই এনিয়ে কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রোহিনটন নরিম্যানের। বিচারপতি নরিম্যান জানিয়েছেন, এই রায়টি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বড় প্রভাব ফেলবে।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করতে যে সূক্ষ্ম রাজনীতির চাল প্রয়োগ করা হয়েছে তাকে ‘বিরক্তিকর’ বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রোহিনটন নরিম্যান। ৩৭০ ধারা প্রত্যাহারে সর্বোচ্চ আদালত মন্তব্য না করার সিদ্ধান্তকে সমালোচনা করে একে ‘অসাংবিধানিক’ বলে দাবি করেন।
৩৭০ ধারা নিয়ে সিদ্ধান্ত না নেওয়ার ঘোষণা করার অর্থ চলতি ব্যবস্থাকে বা ৩৫৬ ধারা বজায় রাখাকে সমর্থন জানানো, অর্থাৎ সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে, ব্যাখ্যা নরিম্যানের। সুপ্রিম কোর্টের এই আচরণকে ‘বিরক্তকর’ বলে মন্তব্য করেন বিচারপতি নরিম্যান।আরও পড়ুন:
পাশাপাশি কাশ্মীরের রাজ্য হিসাবে প্রতিষ্ঠা পাওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। বিচারপতি নরিম্যান জানিয়েছেন, সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে পড়ে তখন ৩৫৬ ধারা প্রয়োগ করা হয়। কেন্দ্র তখন এর ব্যবস্থাপনা করে।
এইসবকে পাশ কাটিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল করে ফেলল। কিন্তু আপনি কীভাবে ৩৫৬ ধারাকে বাইপাস করতে পারেন? আপনি এটা বাইপাস করলেন এইভাবে যে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে ফেললেন। এর ফলে যেটা হবে সেখানে সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণ থাকবে। সেখানে আর সময়সীমার কোনও ব্যাপার থাকল না। প্রাক্তন বিচারপতি জানিয়েছেন, আপনারা বললেন, আমরা কোনও সিদ্ধান্ত জানাতে পারব না। কিন্তু আপনারা এই অসাংবিধানিক বিষয়কে অনির্দিষ্টকালের জন্য এগিয়ে নিয়ে যেতে সম্মতি দিলেন।আরও পড়ুন:
এর আগে ব্রোশিয়ান আইনজীবী কপিল সিব্বল বলেছিলেন কিছু লড়াই লড়তে হয় পরাজয় হবে জেনেও। সুপ্রিম রায়ের পর এমন কিছু আইনি প্রশ্ন মাথা তুলল যারা উত্তর দিতে অস্বস্তি হবে। এই রায় আগামীতে বহু অপ্রীতিকর প্রশ্নের মুখে দাঁড় করাবে আমাদের।