পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার মরু শহর দুবাইয়ে ঘটেছে বিরাট অঘটন। পাকিস্তানের কাছে ১০ উইকেটে পর্যুদস্ত হয়েছে ভারত।বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে ভারতে হারানোর কৃতিত্ব দেখালেন বাবর আজমরা।
আরও পড়ুন:
তবে খেলার ফলাফল যাইহোক না কেন মন জয় করে নিলেন পাকিস্তানের মুহাম্মদ রিজওয়ান। উইকেটের পাশে মাগরিবের নামাজ আদায় করতে দাঁড়িয়ে গেলেন পাকিস্তানি উইকেটরক্ষক রিজওয়ান।
আরও পড়ুন:
তখন ১০ ওভারে চলছিল জলপানের বিরতি, ক্রিকেটাররা সকলে জল খাচ্ছিলেন, এইসময় রিজওয়ান দেখা যায় মাগরিবের নামাজ আদায় করছেন।
আরও পড়ুন:
তার নামাজ আদায়ের এই দৃশ্যটির একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড় শোয়েব আখতার।