পুবের কলম, ওয়েব ডেস্ক: নতুন পোপ হিসেবে নির্বাচিত হলেন রবার্ট প্রিভোস্ট। মার্কিন কার্ডিনালদের মধ্যে নির্বাচিত হলেন রবার্ট প্রিভোস্ট। যাকে পোপ লিও নামে ডাকা হবে। প্রথম মার্কিন নাগরিক হিসেবে পোপ হওয়ার নজির গড়লেন তিনি।

[caption id="attachment_138048" align="alignleft" width="1280"] ছবিতে নয়া নির্বাচিত পোপ। বক্তব্য রাখাকালীন[/caption]

এদিন ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হয়েছে। অর্থাৎ রোমান ক্যাথলিকদের নতুন পোপ নির্বাচিত হয়েছেন। যার খানিক পরই চতুর্দশ লিও হিসেবে রবার্ট প্রিভোস্টের নাম ঘোষণা করা হয়।

  কার্ডিনালরা দ্বিতীয় দিনে এসে গোপন ভোটের মাধ্যমে নতুন পোপ নির্বাচন করতে পেরেছেন।

[caption id="attachment_138050" align="alignnone" width="1280"] বারান্দায় দাঁড়িয়ে আছেন নতুন পোপ রবার্ট[/caption]

শিকাগোতে জন্মগ্রহণকারী নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ তার প্রথম ভাষণ দেওয়ার জন্য সিস্টিন চ্যাপেলের বারান্দায় উপস্থিত হন।

উল্লাসিত জনগণকে ইতালীয় ভাষায় সম্বোধন করে ৬৯ বছর বয়সী পোপ বলেন, ‘সবার ওপর শান্তি বর্ষিত হোক। আমি সবার পরিবার, যেখানেই থাকুন না কেন, শান্তির শুভেচ্ছা জানাতে চাই। শান্তি বর্ষিত হোক।’

এর আগে সাদা ধোঁয়া উঠতেই ভ্যাটিকানে জড়ো হওয়া জনগণ উচ্ছ্বাসে ফেটে পড়েছে, সবাই সামনে এগিয়ে যাওয়ার জন্য দৌড়য়, মানুষ আনন্দে লাফায়, কেউ কেউ আকাশের দিকে মুখ তুলে প্রার্থনা করে।