আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান ভেলেন্টিনা মাটভিয়েঙ্কো ইউরোপে পবিত্র কুরআন অবমাননা বন্ধের আহ্বান জানিয়েছেন। সুইডেন, ডেনমার্ক ও হল্যান্ডে কুরআন পোড়ানোর পর তিনি এই আহ্বান জানালেন।
আরও পড়ুন:
রুশ ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান ইউরোপের সংসদগুলোকে এ বিষয়ে নীরবতা ভাঙার আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা কুরআন পোড়ানোর পদক্ষেপের নিন্দা জানান এবং এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
আরও পড়ুন:
ডেনমার্কে রুশ দূতাবাসের কাছে কুরআন পোড়ানোর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ধর্ম অবমাননা অপরাধ।
বিবেকের অধিকারী প্রতিটি সরকারের উচিত কোরআন অবমাননার নিন্দা জানিয়ে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেওয়া। এ ধরণের উসকানিমূলক তৎপরতার সঙ্গে জড়িত দেশগুলোর রাষ্ট্রদূতদের ডেকে এনে এর প্রতিবাদ জানানো উচিত বলে জানান রাশিয়ার এই ব্যক্তিত্ব।আরও পড়ুন:
সম্প্রতি ইউরোপের তিনটি দেশে কুরআন অবমাননার ঘটনা ঘটে। এর বিরুদ্ধে মুসলিম বিশ্বের পাশাপাশি বিভিন্ন সংস্থা প্রতিবাদ জানিয়েছে। ইরানসহ বিভিন্ন দেশের মানুষ বিক্ষোভ করেছেন