পুবের কলম,ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর সফরের আগেই সাসপেন্ড সামশেরগঞ্জের ওসি-এসআই। মুর্শিদাবাদ অশান্তিকাণ্ডে কাল ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই মুর্শিদাবাদে ওয়াকফ-অশান্তি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ সামশেরগঞ্জের ওসি-এসআইকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল। শুধু তাই নয়, এতদিন জঙ্গিপুর পুলিশ জেলায় একজন মাত্র অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। এবার আরও একজন এএসপি নিয়োগ করা হল।
আরও পড়ুন:
গত মাসে মুর্শিদাবাদে অশান্তির ঘটনার পর তাদের ক্লোজ করা হয়েছিল। শনিবার তাদের বহিষ্কার করেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ। সাসপেন্ড করা হয়েছে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ ও তৎকালীন সেকেন্ড অফিসার জালালউদ্দিন আহমেদকে। গতমাসেই সরানো হয়েছিল জঙ্গিপুর ও মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারকে। বর্তমানে সামশেরগঞ্জ থানার আইসি-র দায়িত্ব সামলাচ্ছেন সুব্রত ঘোষ।