০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপ সফরে সউদি যুবরাজ

পুবের কলম ওয়েবডেস্কঃ ইউরোপ সফরে গিয়েছেন সউদি যুবরাজ বিন সালমান। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর ইউরোপে এটিই তার প্রথম সফর। মঙ্গলবার গ্রিসে যান যুবরাজ। রাজধানী এথেন্সে দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে বৈঠক করেন তিনি। গ্রিস এবং দক্ষিণ-পশ্চিম ইউরোপকে সউদি আরব সস্তায় নবায়নযোগ্য শক্তি সরবরাহ করতে পারে বলে জানান যুবরাজ। যুবরাজের সফরে দুই দেশের মধ্যে জ্বালানি ও সামরিক সহায়তার মতো বিষয়গুলোতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গ্রিস হয়ে ফ্রান্স সফরের কথা রয়েছে সউদি যুবরাজের। বিশ্লেষকরা বলছেন, সউদি যুবরাজের এই সফরের উদ্দেশ্য হল মার্কিন মিত্রদের সঙ্গে রিয়াদের বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করে তোলা।

আরও পড়ুন: ইউরোপের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্যচুক্তির পথে ভারত, উচ্ছ্বাসে মোদী

আরও পড়ুন: হুমকির রাজনীতির কাছে মাথানত করবে না ইউরোপ: ট্রাম্পকে কড়া বার্তা মাক্রোঁর
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউরোপ সফরে সউদি যুবরাজ

আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার