পুবের কলম,ওয়েবডেস্ক: ইরান-ইসরাইলে সাম্প্রতিক যুদ্ধের পর প্রথমবার সউদি আরবে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জেদ্দায় তিনি সউদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। দুই দেশের মধ্যে এই উচ্চপর্যায়ের বৈঠককে ইরান “ফলপ্রসূ ও গঠনমূলক” বলে জানিয়েছে।
আরও পড়ুন:
সউদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে।
এমবিএস আশা প্রকাশ করেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।আরও পড়ুন:
আরাগচি সউদি প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানে একতরফা হামলা চালায়, যাতে বহু সামরিক কর্মকর্তা ও সাধারণ মানুষ নিহত হন। এই প্রেক্ষাপটে ইরান-সউদি আলোচনা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন দিশা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।