পুবের কলম প্রতিবেদকঃ কলকাতার অন্যতম ব্যস্ত শিয়ালদহ উড়ালপুলের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে।বছরের পর বছর ধরে শহরে নির্বিঘ্নে যান চলাচলের জন্য ব্যবহৃত শিয়ালদহ উড়ালপুলের স্বাস্থ্য এবং ভার বহন ক্ষমতা পরীক্ষা করা হয় নিয়ম মেনেই।
আরও পড়ুন:
১৯৮২ সালে নির্মিত ওই উড়াল পুলের স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ কমিটির দেওয়া রিপোর্টে জানা গিয়েছে, শিয়ালদহ উড়ালপুলের গার্ডারের সংযোগ পয়েন্টে ছোট খাটো কিছু সমস্যা রয়েছে।
এমনকী সেতুর রেলিং-এর নিচে যে সব অংশে চারা গাছ জন্মেছে সেগুলি কেটে ফেলা এবং জমে থাকা ময়লা পরিস্কার না হলে হলে আগামী দিনে উড়ালপুলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।আরও পড়ুন:
পাশাপাশি ওই উড়ালপুলের উপর বিভিন্ন সময় তাপ্পি দেওয়ার ফলে পিচের আস্তরণ অনেকটা পুরু হয়ে উড়ালপুলের ভার অনেকটাই বেড়ে গিয়েছে।ফলে পুরোনো পিচের আস্তরণ তুলে ফেলে নতুন করে পিচ বসালে ফ্লাইওভারের আয়ু আরও দীর্ঘমেয়াদী হবে বিশেষজ্ঞ্রা তাঁদের রিপোর্টে জানিয়েছেন।