পুবের কলম ওয়েব ডেস্ক: গুজরাটে সেতু দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পুনে। মঙ্গলবার পয়লা নভেম্বর সকাল সকাল পুনের লুল্লানগর এলাকায় জেকে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই হোটেলের এক তলায় ভারতের প্রাক্তন পেসার জাহির খানের রেস্তরাঁও রয়েছে বলে খবর। তবে বিল্ডিংয়ের উপরের তলায় আগুন লেগেছে বলেই জানা গেছে। খবরটি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।
অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। ঘটনাস্থলে ৬ টি দমকল ইঞ্জিন আসে।আরও পড়ুন:
সূত্রে জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ এখন কুলিং প্রসেস চলছে ৷ হোটলের চার তলায় প্রথম আগুন লাগে। গোটা হোটেলটি কাচের দেওয়ালে মোড়া রয়েছে। তার ফলে হোটলের ভিতরেই ধোঁয়া আটকে প্রাণনাশের আশঙ্কা দেখা দেয়।
আরও পড়ুন:
তবে সূত্র মারফত জানা গিয়েছে, আপাতত দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে। ঘটনায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। কিন্তু ঠিক কী কারণে এই আগুন লাগল, তা সঠিক জানা যায়নি।
হোটেলটির ওই বিল্ডিংয়ে একাধিক দোকান ও রেস্তোরা রয়েছে। ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন রেস্তোরার মালিকরাও। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে হোটেলের অগ্নিকাণ্ডের ছবি, ভিডিও প্রকাশিত হয়েছে।