২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের প্রেসিডেন্টকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ শাহবাজের

পুবের কলম ওয়েবডেস্কঃ পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইসঙ্গে তিনি তেহরানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেছেন।

তেহরানস্থ পাকিস্তান দূতাবাস মঙ্গলবার এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়েছে– প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে প্রেসিডেন্ট রায়িসি অভিনন্দন  জানিয়ে যে বার্তা পাঠিয়েছেন সেজন্য রায়িসিকে ধন্যবাদ জানিয়েছেন নয়া পাক প্রধানমন্ত্রী। পাক দূতাবাসের টুইটার বার্তায় বলা হয়– শাহবাজ শরিফ আশা প্রকাশ করেছেন যে– ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মিলে তিনি ইরান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে সক্ষম হবেন। এছাড়া– তিনি প্রেসিডেন্ট রায়িসিকে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট রায়িসি পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন  জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন: Pahalgam terror attack: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্রীয় সরকার

আরও পড়ুন: বাংলাদেশে আসছেন ইলন মাস্ক!
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানের প্রেসিডেন্টকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ শাহবাজের

আপডেট : ২০ এপ্রিল ২০২২, বুধবার