পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ। দীর্ঘ রাজনৈতিক জল্পনার মধ্যে দিয়ে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ। নওয়াজ তিন মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছিলেন। শেষবার ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। একজন দক্ষ প্রশাসক হিসেবে শাহবাজ শরিফের সুনাম আছে।
আরও পড়ুন:
সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটিতে শাহবাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাচনী দৌড়ে শাহবাজের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর ভাইস চেয়ারম্যান শাহ্ মাহমুদ কুরেশি। তবে সেই সব বাধা টপকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ।
আরও পড়ুন:
কুরেশিসহ পিটিআইয়ের সব সদস্য অধিবেশন বয়কট করায় কার্যত শাহবাজের জন্য মাঠ ফাঁকা হয়ে যায়। শাহবাজের পক্ষে পড়ে ১৭৪ ভোট। ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ১৭২ সদস্যের সমর্থন লাগে, সেখানে ১৭৪ সদস্যের সমর্থন পেয়েছেন শাহবাজ।
আরও পড়ুন: