পুবের কলম, ওয়েবডেস্ক: আসন বণ্টন নিয়ে কথা হয়েছিল। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দু'দলের। জয়ন্ত সিংয়ের দল রাষ্ট্রীয় লোকদলকে (RLD) ৭ আসন দিতে চেয়েছিলেন সমাজবাদী পার্টি (BSP) সুপ্রিমো অখিলেশ যাদব। কিন্তু তাতে খুব একটা আশা দেখছিলেন না আরএলডি প্রধান।
অবশেষে বিজেপি শিবিরে নাম লেখালেন জয়ন্ত সিং। শনিবার অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করে সরকারিভাবে এনডিএ জোটে যোগ দেন তিনি।আরও পড়ুন:
🙏🏽 प्रधानमंत्री जी के कुशल नेतृत्व में और आपके कलेक्टिव प्रयासों से राष्ट्र गति से आगे बढ़ रहा है!
हमारे गठजोड़ परिवार के सभी सम्मानित कार्यकर्ता देश के हित में लिए गए पवित्र संकल्पों को पूरा करने के लिए पूरी मेहनत करेंगे!
https://t.co/WsmOwa3wdP— Jayant Singh (@jayantrld) March 2, 2024আরও পড়ুন:
আরও পড়ুন:
বিজেপি শিবিরে নাম লেখানোর পরই এক্স হ্যান্ডেলে জয়ন্ত লেখেন, “নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতে দরিদ্রের কল্যাণে অভূতপূর্ব বিকাশ ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাজির সঙ্গে দেখা করে এনডিএ শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" আরএলডি প্রধানের কথায়, "এনডিএ মানে উন্নত ভারতের সংকল্প। লোকসভা ভোটে ৪০০-র বেশি আসন পাবে এই জোট।” এনডিএ-তে জয়ন্তের যোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।