পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন মন্তব্য নিয়ে কটাক্ষ করল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "মার্কিন পত্রিকা নিউজউইকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ভীরুতার পক্ষে সওয়াল করেছেন। ভারতের সার্বভৌমত্বের ওপর চিনের লাগাতার আঘাত সম্পর্কে তিনি বলেছেন, ইন্দো-চীন সীমান্ত সমস্যা মেটাতে দ্রুত আলোচনায় বসে দ্বিপাক্ষিক সম্পর্কে যে সমস্যাগুলি রয়েছে, তা দূর করা প্রয়োজন।" একইসঙ্গে জয়রামের অভিযোগ, "চিনকে কঠোর বার্তা দেওয়ার সুযোগ ছিল প্রধানমন্ত্রীর। তাঁর অকার্যকর এবং দুর্বল জবাব শুধুমাত্র চিনকে আবার ভারতের ভুখণ্ডকে নিজেদের বলে দাবি করায় উৎসাহ জোগাবে।
"আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রসঙ্গত, ভারত-চিন সীমান্ত সংঘাত আলোচনার মাধ্যমে সংঘাত মেটানোর পক্ষে সওয়াল করেন নরেন্দ্র মোদি। কূটনৈতিক আলোচনার মাধ্যমে চিনের সঙ্গে সমস্যা মেটানো দ্রুত প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মার্কিন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদি বলেন, ইন্দো-চীন স্থায়ী কূটনৈতিক সম্পর্ক ফেরানো প্রয়োজন। দু'দেশের সীমান্ত সমস্যা নিয়ে দ্রুত আলোচনায় বসা উচিত বলেও দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করে কংগ্রেস নেতা বলেন, প্রধানমন্ত্রীর মন্তব্য লজ্জাজনকই নয়, একইসঙ্গে ইন্দো-চীন সীমান্তে শহিদ হওয়া জওয়ানদের প্রতি অসম্মান। দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার উচিত বলেও দাবি করেছে কংগ্রেস।