পুবের কলম,ওয়েবডেস্ক: বিশ্বকাপের পর থেকেই চোট আঘাত জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন ভারতীয় তারকা পেসার মুহাম্মদ শামি। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হলেও তার পর থেকে একটিও কোনও সিরিজ খেলতে পারেননি তিনি। মুম্বাইতে গিয়েছিলেন গোড়ালির চিকিৎসা করতে। ভারত যখন দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যায়, মনে করা হয়েছিল টি-টোয়েন্টি ও ওয়ানডেতে না থাকলেও টেস্টে খেলবেন। ভারতের টেস্ট স্কোয়াডেও ছিলেন তিনি।
কিন্তু শেষ পর্যন্ত তার আর সেই টেস্ট সিরিজ খেলা হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজেও নেই সহেসপুর এক্সপ্রেস।আরও পড়ুন:
এতদিন পর তার গোড়ালির অস্ত্রপচার হলো। হাসপাতালের বেডে শুয়ে নিজের ছবিও পোস্ট করলেন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে। শামি লিখেছেন, তিনি ভালো আছেন।