ঢাকা, ৭ জানুয়ারি: রবিবার বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হওয়ার পর ভোটগণনা শুরু হয়। রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া -কোটালীপাড়া) আসনে জয় লাভ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনের মোট কেন্দ্র ১০৮। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে শেখ হাসিনা (নৌকা) ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালাম (আম, এনপিপি) মাত্র ৫৬০ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী মাহাবুর মোল্যা (গোলাপ ফুল, জাকের পার্টি) পেয়েছেন ৪২৫ ভোট।আরও পড়ুন:
এছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামউদ্দিন একতারা প্রতীকে ৪৬৯ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির মো. সহিদুল ইসলাম মিটু ডাব প্রতীকে পেয়েছেন ১২২ ভোট ও গণফ্রন্ট পার্টির সৈয়দা লিমা হাসান মাছ প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট। এই আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। দুই লাখ ৫৩ হাজার ১৬৯ জন ভোটার ভোট দিয়েছেন।