পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার কলকাতার মহাজাতি সদনে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন জেলার সভাপতি, সম্পাদকমণ্ডলী এবং মজলিসে মুনতাজিমার (সাধারণ পরিষদ) সদস্যদের উপস্থিতিতে ২০২৫ থেকে ২০২৮ মেয়াদের জন্য নতুন কমিটি গঠনের লক্ষ্যে এ দিন নির্বাচন সম্পন্ন হয়।
আরও পড়ুন:
সর্বসম্মতিক্রমে মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী পুনরায় পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি পদে নির্বাচিত হন মাওলানা আরশাদ আলী খান, মাওলানা মনজুর আলম কাসেমী, মুফতী ইবরাহিম কাসেমী, মাওলানা আবুল কাসেম এবং মাওলানা হাসানুজ্জামান। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন মাওলানা জিল্লুর রহমান আরিফ।
আরও পড়ুন:
সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দীন কাসেমী। তিনি নবনির্বাচিত সভাপতি ও অন্যান্য সদস্যদের স্বীকৃতি প্রদান করেন এবং মোবারকবাদ জ্ঞাপন করেন। তাঁর বক্তব্যে তিনি উল্লেখ করেন, মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরীর নাম প্রস্তাব আসতেই সকলেই সর্বসম্মতভাবে সমর্থন জানিয়েছেন। তিনি আরও বলেন, জমিয়তের কার্যক্রমকে প্রত্যেকে নিজ নিজ এলাকায় ছড়িয়ে দিতে হবে এবং সর্বস্তরের মানুষকে এই কাজের সঙ্গে যুক্ত করতে হবে।
আরও পড়ুন:
বিশেষ করে মক্তব শিক্ষার প্রসারে আমরা সকলে সচেতন হলে আগামী প্রজন্মের ইমান ও আকিদা অটুট থাকবে।
এ ছাড়াও তিনি জমিয়তে উলামায়ে হিন্দের সাম্প্রতিক কার্যক্রমের কথা উল্লেখ করেন। বিশেষত, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কয়েক কোটি টাকার ত্রাণ কার্যক্রম এবং অসমে এনআরসি ও উচ্ছেদ ইস্যুতে জমিয়তের সহযোগিতামূলক ভূমিকার কথা তিনি তুলে ধরেন। সভায় কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন মাওলানা আধুল কাদির, মাওলানা আসরারুল হক কাসেমী, মাওলানা আফজাল খান সাহেব।আরও পড়ুন:
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ইমতিয়াজ আলি, মাওলানা বদরুল আলম, মাওলানা আধুস সামাদ, ক্বারী জয়নাল আবেদীন, ক্বারী আরিফ রেজা, হাফেজ নজরুল, মুফতি ওয়াসিমুল বারি প্রমুখ। নির্বাচন শেষে মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সবাইকে নিয়ে নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।