০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ পিছিয়ে ১৬ ডিসেম্বর করল নির্বাচন কমিশন

রাজনৈতিক চাপান-উতোর ও টানাপোড়েনের মধ্যেই চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR)। এরই মাঝে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়ার ঘোষণা করল নির্বাচন কমিশন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। তবে সেই তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৬ ডিসেম্বর করা হয়েছে।

SIR প্রক্রিয়া শুরু থেকেই নানা জটিলতা ও বিতর্কের মুখে পড়েছে। অতিরিক্ত কাজের চাপে বাংলার একাধিক বুথ লেভেল অফিসারের অসুস্থ হওয়া থেকে মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। পাশাপাশি কমিশনের বিরুদ্ধে রাস্তায় নেমে অসন্তোষ প্রকাশ করছেন অনেকেই।
এই পরিস্থিতিতে বাড়তি সময় নিয়ে কাজ সম্পন্ন করার লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

৫০০ সদস্যের পার্লামেন্টে বড় জয়ের দাবি: থাইল্যান্ডের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল ভুমজাইথাই পার্টি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ পিছিয়ে ১৬ ডিসেম্বর করল নির্বাচন কমিশন

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, রবিবার