আরও পড়ুন:
সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের সেনাদের বিরুদ্ধে। বিস্ময়কর এই ঘটনার সত্যতা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) নিজেই। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, প্রায় দুই সপ্তাহ আগে গোলান উপত্যকায় মোতায়েন একটি সেনা ব্যাটালিয়নের সদস্যরা এই চুরির ঘটনা ঘটায়।
আরও পড়ুন:
চ্যানেল-১২–এর প্রতিবেদনে বলা হয়েছে, গোলান ব্রিগেডের সেনারা মাঠে চরতে থাকা সিরীয় খামারিদের মালিকানাধীন ছাগলগুলো ধরে ট্রাকে তুলে পশ্চিমতীরে পাঠিয়ে দেয়। সেখানে আগেই ট্রাক প্রস্তুত ছিল এবং ছাগলগুলো অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হাতে তুলে দেওয়া হয়। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনায় জড়িত স্কোয়াড কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে এবং অন্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চুরি হওয়া ছাগলের বড় অংশ এখনও ইসরায়েলের ভেতরে রয়েছে, বাকিগুলো সিরিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে বলে জানা গেছে।