পুবের কলম ওয়েবডেস্কঃ  ১০৪ ঘণ্টা পরে অবশেষে মঙ্গল গভীর রাতে ৮০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করা হল  ১১ বছরের কিশোর রাহুল কে। ছত্তিশগড়ের এই কিশোর গত শুক্রবার ওই কুয়োর মধ্যে পড়ে যায়। ওই কিশোর কে জীবন্ত উদ্ধার করতে সেনা, পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা একসঙ্গে লড়াই চালান।ওই ১০৪ ঘন্টা কেমন কেটেছে ওই কিশোরের, জেলাশাসক জিতেন্দ্র শুক্লর বিবৃতি শুনলে চমকে উঠতে হয়। ওই স্বল্প পরিসরে রাহুলের সঙ্গে ছিল একটা সাপ এবং ব্যাঙ।

ওই কুয়োয় নামানো ক্যামেরা থেকে এই ছবি পেয়ে  শিউরে ওঠেন জেলাশাসক। কিন্তু তিনি রাহুলের পরিজনদের এই কথা জানাননি। তাঁরা তাহলে আরও আতঙ্কিত হয়ে পড়তেন। কিন্তু ওই সাপ এবং ব্যাঙ সৌভাগ্যবশত রাহুলের কোন ক্ষতি করেনি।

https://twitter.com/bhupeshbaghel/status/1536787438688825344?

ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1536787438688825344%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fchhattisgarh-boy-who-fell-down-80ft-borewell-spent-104-hours-with-a-snake-and-a-frog-dgtl%2Fcid%2F1350619

জমাট চাপা অন্ধকার, অক্সিজেনের অভাব, সাপের মত প্রাণীর সঙ্গে সহাবস্থান, রাহুলের বেচে ফিরে আসাটাই ছিল মিরাক্যাল।সব অসম্ভব কে সম্ভব করে জীবন যুদ্ধে জিতে গিয়েছে রাহুল। আপাতত সে সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা সকলের। গত চার দিন ধরে তাঁর জন্য প্রার্থনা করেছে গোটা ছত্তীসগঢ়। রাহুলের উদ্ধারের পর মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করে বলেন, ‘আমাদের ছেলে দারুণ সাহসী। ১০৪ ঘণ্টা তার সঙ্গী ছিল একটি সাপ এবং একটি ব্যাঙ। আজ গোটা ছত্তীসগঢ় খুশি।’